Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চবিতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন, রক্তদানে শিক্ষার্থীদের আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২১ pm ০৮, মে ২০২৬
in অন্যান্য
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাবের উদ্যোগে শুক্রবার (৮ মে) ক্যাম্পাসের শাটল ট্রেন স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহ এবং সচেতনতামূলক প্রচার চালানো হয়।

বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি নিয়াজ মাখদুম বলেন, “থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। বাংলাদেশে প্রায় এক লাখ থ্যালাসেমিয়া রোগী রয়েছে। আমরা তাদের সেবায় সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য রোগ। দুইজন বাহকের মধ্যে বিয়ে হলে সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস পরীক্ষার মাধ্যমে কেউ থ্যালাসেমিয়ার বাহক কি না, তা জানা যায়। তাই বিয়ের আগে এ পরীক্ষা করা জরুরি।”

সংগঠনটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, “থ্যালাসেমিয়া রোগীরা অন্যের দেওয়া রক্তের ওপর নির্ভরশীল। তাই সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত। বিআরএফ ইয়ুথ ক্লাব নিয়মিতভাবে থ্যালাসেমিয়া রোগীদের পাশে থাকার চেষ্টা করছে।”

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব দীর্ঘদিন ধরে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা, পাঠাগার পরিচালনা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালচবিবিশ্ব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড
  • রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
  • পিরোজপুর কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন
  • কৃষক সমাবেশকে ঘিরে কুড়িগ্রামে এনসিপির তৎপরতা, আসছেন আহ্বায়ক
  • বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম