Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারায়ণগঞ্জে খাল ভরাট ও ক্যানেল অব্যবস্থাপনায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০১ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও সরকারি খাল অপরিষ্কার এবং ভরাট হয়ে যাওয়ায় ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও শিল্পকারখানার মালিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার কালাদী, পবনকুল, মাসাবো, গোলাকান্দাইল, কর্ণগোপ, রূপসি, বরপা ও তাড়াবোসহ বিভিন্ন এলাকায় পানি জমে ঘরবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। অনেক এলাকায় মিল-কারখানার ভেতরে পানি ঢুকে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষ ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন এবং শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না।

শ্রমিক ও কারখানা মালিকরা জানান, পরিস্থিতি চলতে থাকলে ঈদের আগে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা তাদের জীবিকায় বড় ধরনের সংকট তৈরি করবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বর্ষার আগে খাল ও ক্যানেল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে কাজ চলছে।

স্থানীয়রা দাবি জানিয়েছেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল পুনরুদ্ধার ও খননের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করতে হবে। তারা দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Tags: নারায়ণগঞ্জরূপগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনলাইন জুয়ার টাকার ভাগবণ্টন নিয়ে কলহ, সরকারি কর্মচারীর আত্মহত্যা
  • দাদীকে খুঁজতে গিয়ে কাপ্তাই খালে প্রাণ গেল ৫ বছরের শিশুর
  • শ্রীমঙ্গলে বাঁশঝোপ থেকে অজগর উদ্ধার
  • স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের ছবি ছিঁড়ে ফেলেছে, অভিযোগ ছাত্র ইউনিয়নের
  • অনলাইন জুয়া ও মাদক নিয়ে রাজনগর থানার ওসির কঠিন হুশিয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম