লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ৩০লক্ষ টাকা।
সুনির্দ্দিষ্ট গোযেন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ০৭ মে সকাল ০৭:০০ টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন ঘাঘলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ঘাঘলা বাজারে বিশেষ অভিযান পরিচালনার সময় কতিপয় সন্দেহজনক ব্যক্তিকে ব্যাটারি চালিত অটো ভ্যানযোগে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে ভ্যান ও মালামাল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ভারতীয় প্যান্ট পিছ ১৫০০ মিটার জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

