Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে শতাধিক ঘর বিধ্বস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ০৭, মে ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (০৬ মে) রাত আটটার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ে বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়।

ঝড়ের সময় বড় বড় গাছ উপড়ে বিদ্যুতের তারের ওপর পড়ে যাওয়ায় কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার গ্রাহক রাত থেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,কমলগঞ্জ উপজেলার পতনঊষার ও মুন্সিবাজার ইউনিয়ন,রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন এবং কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে টিনের ঘরের চাল উড়ে গেছে,অনেক ঘর আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

রাজনগরের কামারচাক ইউনিয়নের বাসিন্দা আব্দাল মিয়া বলেন,“কালবৈশাখী ঝড়ে আমার ঘর উড়ে গেছে। শুধু আমার নয়,এলাকার অনেক পরিবারের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।”

এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে বিভিন্ন এলাকায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (০৭ মে) বলেন,কয়েকটি ইউনিয়নে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
  • ক্রিকেটে ফিক্সিংয়ের থাবা, ৪ জনকেই সাময়িক বহিষ্কার
  • কোটি টাকার সড়ক প্রকল্পে অবহেলা, জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী
  • সিরাজগঞ্জের র‌্যাবের অভিযানে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক কারবারি গ্রেফতার
  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম