জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট।
বুধবার (৬ মে) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে জেমস স্টুয়ার্টের সঙ্গে ছিলেন দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত।

