Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অন্তঃসত্ত্বা শিশুর ভ্রূণের ডিএনএ পরীক্ষার তথ্য নিয়ে যা জানাল র‌্যাব

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩০ pm ০৬, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ময়মনসিংহের মদনে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটির ভ্রূণের ডিএনএ পরীক্ষার তথ্য নিয়ে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৬ মে) দুপুরে ময়মনসিংহে র‌্যাব-১৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার নায়মুল হাসান।

তিনি বলেন, ভ্রূণের ডিএনএ টেস্ট এখনো করা হয়নি। প্রয়োজন হলে তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে পরবর্তী সময়ে আইনানুগভাবে পরীক্ষা করতে পারবেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রূণের ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ে, যা পরে র‌্যাব ভিত্তিহীন বলে জানায়।

এদিকে র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে গৌরীপুর উপজেলার সোনমপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণ অনুযায়ী, আমান উল্লাহ নেত্রকোনার মদন উপজেলার পাঁচহার গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানেই শিশুটি পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২ অক্টোবর তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

পরে ১৮ এপ্রিল পরীক্ষায় শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন।

Tags: অন্তঃসত্ত্বাডিএনএশিশু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গৃহশ্রমিক ও লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষের অধিকার নিশ্চিতে র‌্যালি
  • চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • গৌরীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • ময়মনসিংহের গৌরীপুরে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
  • রাকসুতে আদর্শিক দ্বন্দ্বে সমন্বয় সংকট, ইশতেহার বাস্তবায়নে নেই তৎপরতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম