Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৩ pm ০৫, মে ২০২৬
in সারাদেশ
A A
0

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (৫ মে) সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওয়াইল্ডটিমের আয়োজনে ম্যানগ্রোভ সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে ও জিআইজেটের অর্থায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন উপলক্ষে স্কুল শিক্ষার্থী, শিক্ষক, বনবিভাগ প্রতিনিধি সহ অন্যান্যদের অংশ গ্রহণে র‌্যালী, শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা সহ সুন্দরবন সংরক্ষণ বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে ও ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আর্থস্কাউট সদস্য ও বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তনুশ্রী মন্ডল।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ জাহিদ হোসেন। বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডল।

সভায় বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বন্যপ্রাণি, মৎস্য সম্পদ সহ অন্যান্য সম্পদের গুরুত্ব তুলে ধরে সুন্দরবন সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। একই সাথে বন্য প্রাণি বাঘ ও কুমিরের আক্রমনে নিহত ও আহতদের সরকারি সহায়তা প্রদানের ও নিয়মাবলী বিষয়ে অবহিত করেন।

আলোচনাসভা শেষে চিত্রাঙ্কনের ১২ জন ছাত্রী ও কুইজে শ্রেষ্ঠ ১০ জন ছাত্রীর পুরস্কার ও টিশার্ট প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা সরকারের অঙ্গীকার
  • এই অপবাদের সাথে আমি জরিত নই, আমি সাধারণ মানুষ, আমান উল্লাহ সাগর
  • ধর্ষ*ণে*র শিকার ১১ বছর বয়সী মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের অস্বীকার
  • শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন
  • সৈয়দপুরে এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা, দল গোছানোর আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম