Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে দুগ্ধ খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩০ pm ০৫, মে ২০২৬
in অন্যান্য
A A
0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (0.40990758, 0.51104176);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo:  ;confidence:  ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.40990758, 0.51104176);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করার লক্ষ্যে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে দিনাজপুর জেলা বাংলাদেশ পরিকল্পনা সমিতি (এফপিএবি)-এর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের দিনাজপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার শতাধিক খামারি ও উদ্যোক্তা অংশ নেন।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. রাসেল মিয়া। এছাড়া ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. ইলারা পারভীন এবং জেলা সমন্বয়ক দুলাল হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আল আমিন এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার খায়রুজ্জামান বাবু।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা বজায় রাখা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে মানসম্মত দুধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দুগ্ধ শিল্প টেকসইভাবে এগিয়ে যাবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে উল্লেখ করেন। তারা ব্র্যাক ডেইরির এমন উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত দুধ সরবরাহে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা সরকারের অঙ্গীকার
  • এই অপবাদের সাথে আমি জরিত নই, আমি সাধারণ মানুষ, আমান উল্লাহ সাগর
  • ধর্ষ*ণে*র শিকার ১১ বছর বয়সী মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষকের অস্বীকার
  • শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন
  • সৈয়দপুরে এমপি বিলকিস ইসলামকে সংবর্ধনা, দল গোছানোর আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম