Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভূঞাপুরে চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৯ pm ০৫, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ভূঞাপুরের যমুনা নদীর চর কেটে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্ট এর মাধ্যমে একজনকে এক বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ করে চারজনকে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে ৮টি মাটি কাটার এক্সোভেটর মেশিন ও ৩টি ড্রামট্রাক জব্দ করা হয়।

সোমবার (৪ মে) উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া এলাকায় বেলা ১২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট এর মাধ্যমে নিকরাইল ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মতিনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির রহমান। এসময় থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

জানাজায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্র যমুনা নদীর চর ও পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা খনন যন্ত্র ও মাটি বহনকারী ফেলে পালিয়ে যায়। পরে মতিন নামের একজনকে আটক করে মোবাইল কোর্ট এর মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, বিধিমালা লঙ্ঘন করে যারা বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
  • দিনাজপুরে দুগ্ধ খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা
  • একসাথে চার নবজাতকের জন্ম, দুধের খরচ মেটাতে হিমশিম দরিদ্র পরিবার
  • স্বাস্থ্যসেবা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না: জুবাইদা রহমান
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর লাশ ফিরছে বৃহস্পতিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম