Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বাস্থ্যসেবা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না: জুবাইদা রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ০৫, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবার আওতার বাইরে না রাখার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নবজাতক থেকে প্রবীণ সব বয়সী মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (৫ মে) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানটি ঢাকা-১৭ আসনের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নকে কেন্দ্র করে আয়োজন করা হয়।

ডা. জুবাইদা রহমান দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। স্বাস্থ্যকর্মীদের সংকট ও অসম বণ্টনের কারণে সেবার মান ব্যাহত হচ্ছে। তার মতে, চিকিৎসা ব্যয়ের বড় অংশ প্রায় তিন-চতুর্থাংশ মানুষকে নিজেই বহন করতে হচ্ছে, যা অনেক পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, কড়াইল, সাততলা ও ভাসানটেকের মতো এলাকায় মূলত নিম্নআয়ের শ্রমজীবী মানুষের বসবাস, যারা নগর অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এসব এলাকার প্রায় অর্ধেক মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীল। তারা দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান, কারণ অসুস্থতা তাদের জীবিকা সরাসরি ক্ষতিগ্রস্ত করে।

এ প্রেক্ষাপটে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: কড়াইলডা. জুবাইদা রহমানস্বাস্থ্যসেবা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় শুরু হলো আম উৎসব! নির্ধারিত ক্যালেন্ডারে আম পাড়া নিয়ে যা বললেন চাষিরা
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা জানালেন মির্জা ফখরুল
  • নারায়ণগঞ্জে র‍্যাবের টহলে হামলা, আহত তিন কর্মকর্তা
  • কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ নারী গ্রেফতার
  • তারকার সঙ্গে সাধারণের জয়, নির্বাচনে আলোচনায় চালকের ছেলে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম