Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৩ pm ০৪, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানায় বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সোমবার (৪ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার জটিলতা দূর করা জরুরি।

তিনি আরও নির্দেশ দেন, যেসব ক্ষেত্রে একাধিক দপ্তরের অনুমোদন বাধ্যতামূলক নয়, সেগুলো দ্রুত প্রক্রিয়া থেকে বাদ দিয়ে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াতে হবে।

বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে ঋণ ও অন্যান্য সুবিধা সহজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপিবিনিয়োগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দুই মন্ত্রী
  • সমাজ গঠনের অনুপ্রেরণা লায়ন গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে
  • ৩৭ দিন বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, সংকটে চা-শ্রমিকরা
  • খুলনায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে অগ্রগতি, পরিদর্শনে এমপি
  • মৌলভীবাজার হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীতকরণে এমপি নাসের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম