সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, পুনরায় চালু করার সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে বন্ধ কল-কারখানাগুলো ধাপে ধাপে চালু করা, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (PPP) ভিত্তিতে বিনিয়োগ আনা এবং শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে প্রাথমিক দিকনির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

