নবীন মাহমুদ
ঝালকাঠি সদর হাসপাতালের ইমারজেন্সি গেটসংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পাশের একটি ড্রেনের ওপর পরিত্যক্ত স্থানে নবজাতকের মৃত দেহ পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শ সূত্রে জানা যায়,রোববার (৩ মে) সকালে পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মানব ভ্রুণ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে। তবে এটি কীভাবে ঘটেছে—তা এখনো নিশ্চিত নয়।
হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় মৃত মানব ভ্রুণ পাওয়া গেছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবদয়ক ড. মাসুম ইফতেখার।
এ বিষয় ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ জানান, হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশের পরিত্যক্ত জায়গায় নবজাতকের মৃত দেহটি পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা দেখা হচ্ছে।

