Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৬ pm ০৩, মে ২০২৬
in অপরাধ
A A
0

গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক (৩২)-কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় এ মামলা করেন।

এর আগে শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভগবতী মিষ্টির দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। ঘটনার রাতে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে মানিকের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এ ঘটনায় মানিক ছাড়াও জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়েছেন। ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যান্য আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
  • চালুর আগেই লুটে খালি নড়িয়ার হাসপাতাল, কোটি টাকার সরঞ্জাম উধাও
  • মাঠে রান নেই, তবে অনুশীলনে ৩০ বলেই ৯৫ পান্তের
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি
  • রাহুলকে নিয়ে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম