Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পাইকগাছায় মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৬ pm ০৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0
পাইকগাছার নতুন বাজার এলাকায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।

পাইকগাছার নতুন বাজার এলাকায় অনলাইন জুয়া ও মাদকবিরোধী মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ।

শাহরিয়ার কবির,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

সমাজকে গ্রাস করা অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে খুলনার পাইকগাছার সাধারণ মানুষ। এসব অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার নতুন বাজার প্রধান সড়কে গদাইপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। গদাইপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম মোখলেছুর রহমান কাজলের সভাপতিত্বে এবং শেখ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বিএনপি নেতা পার্থ সারথি সরকার, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নূরালী মোড়ল, কাজী শুভ, গদাইপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী কাকলী আক্তার, সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুনসহ আরও অনেকে।

কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল গদাইপুর মোড় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, অনলাইন জুয়া ও মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ব্যাধি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চালুর আগেই লুটে খালি নড়িয়ার হাসপাতাল, কোটি টাকার সরঞ্জাম উধাও
  • মাঠে রান নেই, তবে অনুশীলনে ৩০ বলেই ৯৫ পান্তের
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি
  • রাহুলকে নিয়ে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা
  • ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইডে ৭১৪ আবেদন নিষ্পত্তি, আপসে আদায় ৪৪ লাখ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম