ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল রোববার (৩ মে) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২ মে) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং থেকে জানানো হয়, শপথগ্রহণ অনুষ্ঠানটি সংসদ ভবনের পূর্ব ব্লকের নিচতলায় অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।
নির্বাচিতদের মধ্যে বিএনপি ও জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে ১ জন নারী সংসদ সদস্য রয়েছেন।

