Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছয় দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৫ pm ০২, মে ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি চালু করা হয়। বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ।

এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে জরুরি ভিত্তিতে মেরামত কাজ শেষে ইউনিটটি আবার চালু করা সম্ভব হয়।

২০০৬ সালে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লার ব্যবহার নিশ্চিত করতে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট থাকলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত করা হয়।

বর্তমানে কেন্দ্রটির ৩ নম্বর ইউনিটে ওভারহোলিং কাজ চলছে এবং ২ নম্বর ইউনিট বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী ১৫ মে’র মধ্যে ৩ নম্বর ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আসন্ন ইউপি পরিষদ নির্বাচনে সাফিউল বারী লিয়াকতের পক্ষে ভোটারদের গণজোয়ার
  • গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা
  • ঝড়-বৃষ্টির রাতে সংঘবদ্ধ ডাকাতি লাখ লাখ টাকাসহ মালামাল লুটপাট
  • এম নাসের রহমান ও জি কে গউছ:দুই আসনে উন্নয়ন বাস্তবায়নের চিত্র
  • সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম