রিজওয়ান, নওগাঁ
তরুণদের ক্রীড়ামুখী করতে এই আয়োজন, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে নওগাঁ সদর উপজেলার নওজোয়ান মাঠে “শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬”অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
বিকাল ৩টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে পুরো মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রহমান রিপন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ডা. সফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব তৌফিকুর রহমান খান লালু।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সোহাগ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

