Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৫ am ০২, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

বৃষ্টিস্নাত সকালে সিলেটে পৌঁছেই ওলি-আউলিয়ার পুণ্যভূমিখ্যাত হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং একনজর দেখতে সকাল থেকেই রাস্তার দুই পাশে ছিল উৎসুক মানুষের উপচে পড়া ভিড়।

প্রধানমন্ত্রী মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মাজার প্রাঙ্গণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। জিয়ারতকালে তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে সকাল ৯টার দিকে স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান তিনি।

সিলেট সফরকালে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন:

বেলা ১১টা সুরমা নদী সংলগ্ন চাঁদনী ঘাটে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগদান।

দুপুর ১২টা সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন।

বিকেল ৩টা সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর গ্র্যান্ড ওপেনিং।

বিকেল ৫টা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান।

সিলেটের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ এবং ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপিরাজনীতিহযরত শাহজালালের (রহ.) মাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অগাস্টিনা চাকমার বক্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা, বান্দরবানে সম্প্রীতি জোটের তীব্র নিন্দা
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে আবার যুদ্ধ আশঙ্কা: ইরানের সশস্ত্র বাহিনী
  • জামালপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত
  • রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী হরিপূজা
  • বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম