Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে প্রবাসীর বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে যুবতীসহ আটক ৩

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০০ pm ০১, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর ফাঁকা বাড়ি থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবতীসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

গত বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ স্থানীয়দের ফোন পেয়ে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব ব্রাহ্মণগ্রামের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী সাজ্জাদুর রহমান রবিনের বাড়িটি দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে ছিল। বুধবার রাতে ওই বাড়িতে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং তিনজনকে আটক করে।

আটককৃতদের মধ্যে একজন যুবতী, যার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, তার বাড়ি বিশ্বনাথ উপজেলায় হলেও বর্তমানে তিনি সিলেট নগরীতে বসবাস করেন। অপর দুজন হলেন অলিউর রহমান (২২), পূর্ব ব্রাহ্মণগ্রামের বাসিন্দা এবং তামিম মাহতাব (২৫), বালাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পটুয়াখালীতে জমি দখল নিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • কুড়িগ্রামে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি
  • হিজবুল্লাহর ‘ফাইবার অপটিক ড্রোন’ ও ইসরায়েলি বাহিনীর নতুন আতঙ্ক
  • সাতক্ষীরায় মহান মে দিবস পালিত
  • মধ্যপ্রাচ্যে হাইপারসনিক শক্তির লড়াই: আমেরিকার ‘ডার্ক ঈগল’ বনাম ইরানের ‘ফাতাহ’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম