Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৬ pm ০১, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা-এর বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামে এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) সকালে মুষলধারে বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত ছিল। ভুক্তভোগী ছাত্রীটি চৌধুরীহাট নদীর ওপারের চিড়াপাড়া এলাকা থেকে আসার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েন। এ সময় নতুন প্রস্তাবিত একটি স্কুল অ্যান্ড কলেজের প্রধান উপদেষ্টা পরিচয়দানকারী এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আঃ হালিম নামের এক ব্যক্তি তাকে সহায়তার প্রস্তাব দেন।

অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি কৌশলে ছাত্রীটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে স্থানীয় কয়েকজন নারী বিষয়টি সন্দেহজনক মনে করে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন বলে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। বর্তমানে ভুক্তভোগী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীর পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি অর্থের বিনিময়ে আপস-মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযুক্ত আঃ হালিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • আম খেলে কি শরীরের তাপমাত্রা বাড়ে? চলুন জেনে নেই
  • দেশের সকল বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ইরানে গণসমাবেশকে ‘জাতীয় ঐক্যের প্রতিফলন’ বলল আইআরজিসি
  • জার্মানিতে ব্যাপকভাবে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম