শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ সংঘটিত হওয়ায় দিনটি বিশেষ মর্যাদা বহন করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। দেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মাধ্যমে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। “ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার” এই নীতিতে সরকার সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও শান্তির বাণী বর্তমান বিশ্বে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষা সমাজে শান্তি ও মানবিকতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
সবশেষে তিনি বলেন, সরকার বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিন মানবতার কল্যাণ বয়ে আনুক এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
শিরোনাম

