Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫২ pm ৩০, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন গুরুতর অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদকবিরোধী অভিযান,সন্ত্রাস দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা কার্যক্রমের পাশাপাশি সহিংসতা প্রতিরোধে সংস্থাটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে,যাতে জনগণের জন্য নিরাপদ সমাজ নিশ্চিত করা যায়।

সম্প্রতি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সংঘটিত একটি গণধর্ষণ মামলার ঘটনায় র‍্যাব-৯ অভিযান চালিয়ে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়,ভুক্তভোগী নারী কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে প্রায় চার মাস আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে সুমন মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে সুমন মিয়া ভুক্তভোগীকে তার ভাইয়ের বাড়িতে নিয়ে যাওয়ার পথে সুরাবই এলাকার নাপিতটিলা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে। এসময় ভয়ভীতি দেখালে সুমন মিয়া ভুক্তভোগীকে রেখে পালিয়ে যায়। পরে অভিযুক্তরা ভুক্তভোগীর মুখ চেপে ধরে পাশের একটি রাবার বাগানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে গণধর্ষণ করে।

পরদিন সকালে অভিযুক্তরা তাকে একটি গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পরপরই র‍্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল রাত প্রায় ১০টা ৫০ মিনিটে র‍্যাব-৯-এর একটি যৌথ দল সিলেটের কোতোয়ালী থানার পিপাসা রেস্টুরেন্টের চতুর্থ তলায় অভিযান চালায়। অভিযানে মামলার ৫ নম্বর পলাতক আসামি মোঃ জামাল মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকার বাসিন্দা।

এর আগে একই মামলায় আরও তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল বলে জানানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডিজাবের দ্বিবার্ষিক নির্বাচনে আলমগীর হোসেন সভাপতি, মাসুম সাধারণ সম্পাদক
  • নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
  • ঢাকা রেসিডেন্সিয়াল শিক্ষার্থীদের সঙ্গে সংসদে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
  • মধ্যপ্রাচ্য ছাড়ছে বিশ্বের বৃহত্তম রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’
  • কালবৈশাখী ঝড়ে বাকেরগঞ্জে মুগ ডাল চাষীর মাথায় হাত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম