Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুযোগ পেলে প্রতিবন্ধীরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে: সমাজকল্যাণ সচিব

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৪ pm ৩০, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারা দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেন, সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে গাজীপুরের টঙ্গীতে মৈত্রী শিল্প পরিদর্শন এবং ইআরসিপিএইচ-এর উদ্যোগে আয়োজিত কৃত্রিম অঙ্গ, নিয়োগপত্র ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব আরও বলেন, কৃত্রিম অঙ্গ ও চাকরির নিয়োগপত্র প্রদান কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

অনুষ্ঠানে ২২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। পাশাপাশি ১৯ জনকে উন্নত প্রযুক্তির কৃত্রিম পা, ৬ জনকে স্মার্ট হোয়াইট ক্যান এবং ২ জনকে ব্রেইল বই প্রদান করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচ-এর উপপরিচালক মো. ফখরুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: জনশক্তিসচিবসমাজকল্যাণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগরপাড়া
  • বকেয়া পরিশোধে ব্যর্থতা: বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল
  • হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি
  • কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন কৃষিতে উৎপাদন বিপ্লবের আহ্বান
  • বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম