Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫৪ বছর পর ভোটে নতুন নেতৃত্ব পেল শরীয়তপুর প্রেসক্লাব

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ২৯, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, জেলা প্রতিনিধি শরীয়তপুর:

দীর্ঘ ৫৪ বছর পর শরীয়তপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের নুরুল আমীন রবীন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।
নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি শরিফুল আলম ইমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেস ক্লাবের ৯৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

সহসভাপতি পদে দৈনিক হুঙ্কারের হাবিবুর রহমান, দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট এবং দৈনিক মানবজমিনের খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির এস এম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক পদে বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয় জয়ী হন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বি এম ইস্রাফিল, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষর জামাল মল্লিক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরপত্রের মঞ্জুরুল ইসলাম রনি নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক পদে দৈনিক বর্তমান কথার সোহেল রানা এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টোয়েন্টিফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।

নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল আলম ইমন বলেন, সহকর্মীদের আস্থা ও ভালোবাসায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাইকে নিয়ে একটি আধুনিক ও কার্যকর প্রেস ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রার্থীদের সহযোগিতা এবং ভোটারদের অংশগ্রহণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি।

এর আগে শরীয়তপুর প্রেস ক্লাবে কোনো নির্বাচিত কমিটি ছিল না; বরং মনোনীত কমিটি দিয়ে কার্যক্রম পরিচালিত হতো। এবারের নির্বাচনকে ঘিরে নতুন ভোটারদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।
প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলেন, তিনি একটি ন্যায়নিষ্ঠ ও সুন্দর প্রেস ক্লাব প্রত্যাশা করেন।
সাধারণ ভোটার ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শাহিন আলম বলেন, নতুন ভোটার হিসেবে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। তাঁর প্রত্যাশা, প্রেস ক্লাব রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে এবং লেখনিতে কোনো বাধা আসবে না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চট্টগ্রাম নগরীতে মেয়র শাহাদাত হোসেন হোসেনের অক্লান্ত পরিশ্রমে কমছে পানি
  • নড়িয়ায় তানজিলা হত্যার বিচার দাবিতে মানববন্ধন
  • নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২
  • মহান মে দিবস: শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার
  • সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, বৃহস্পতিবার গেজেট প্রকাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম