Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশে বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ কী?

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩০ pm ২৯, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

দেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এ বিষয়টি আবারও আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে বজ্রপাত বেশি হওয়ার পেছনে ভৌগোলিক অবস্থান, আবহাওয়ার ধরণ এবং জলবায়ু পরিবর্তন—এই তিনটি প্রধান কারণ রয়েছে।

বছরের পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর দেশে বজ্রপাতে গড়ে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। বিশেষ করে মার্চ থেকে মে মাসের প্রাক-বর্ষা মৌসুমে বজ্রঝড়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে, যা মোট বজ্রঝড়ের প্রায় ৩৮ শতাংশ।

আবহাওয়াবিদদের ব্যাখ্যায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশের ওপর প্রবেশ করে এবং চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ধাক্কা খেয়ে উপরে উঠে যায়। আবার উত্তর-পশ্চিম দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র বাতাসের সঙ্গে এই বাতাসের সংঘর্ষে তৈরি হয় বজ্রমেঘ।

এ প্রক্রিয়ায় দেশের বিভিন্ন এলাকায়—বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, রংপুর ও রাজশাহীতে—বজ্রপাতের ঘটনা বেশি ঘটে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, বায়ুদূষণের কারণে বাতাসে সালফেট কণার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা বজ্রমেঘ তৈরিতে সহায়তা করে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে বাষ্পায়ন বেড়ে যাওয়ায় বজ্রপাতের ঝুঁকিও বাড়ছে।

তাদের মতে, সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা নির্দেশনা মানা গেলে বজ্রপাতে মৃত্যুর হার অনেকাংশে কমানো সম্ভব।

Tags: বজ্রপাতবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন নাকচ করলেন মির্জা ফখরুল
  • কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে
  • গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
  • আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: শেরপুরে ত্রাণ প্রতিমন্ত্রী
  • দন্ডিত মাদককারবারীদের জন্য প্রশাসনের উপহার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম