Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে ২০০ গ্রাম গাঁজাসহ দুই কিশোর গ্রেফতার, একজন পলাতক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ২৮, এপ্রিল ২০২৬
in মাদক
A A
0

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের নেতৃত্বে পুলিশের একটি দল ১৪ নং নিয়ামতি ইউনিয়নের কাফিলা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে আবদুল্লাহ (রাজা) ও আবদুর রহমান (বাদশা) নামের দুই কিশোরকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপর এক মাদক কারবারি সাগর চৌকিদার পালিয়ে যায়।

পুলিশ জানায়, আটককৃতরা কাফিলা গ্রামের চিহ্নিত মাদক কারবারি সালাম চৌকিদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় মাদক বিক্রি কার্যক্রমে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এসআই ফোরকান বলেন, এ চক্রটি নিয়ামতি ইউনিয়নসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিলুর রহমান বলেন, “উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান জিরো টলারেন্স নীতিতে চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: গাঁজাগ্রেফতারবরিশাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
  • ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা
  • রাঙ্গামাটিতে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে দুই বসতঘর বিধ্বস্ত
  • পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তজুমদ্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম