Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

র‍্যাবের অভিযানে মৌলভীবাজারে ১৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৫ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল ২০২৬ দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কাশিনাথ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউনে মাদক কেনাবেচার প্রস্তুতির খবর পেয়ে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

পরে গোডাউন তল্লাশি করে একটি পাটের বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা এবং একটি ব্যাগ থেকে ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন:
১) রতন ভাস্কর (৪৫), সদর, মৌলভীবাজার
২) মো. লালন মিয়া (৩৪), কেন্দুয়া, নেত্রকোনা
৩) মো. তৌহিদ মিয়া (৪৮), মাধবপুর, হবিগঞ্জ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামিদের মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান অব্যাহত থাকবে।

Tags: গাঁজামৌলভীবাজারর‍্যাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
  • ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা
  • রাঙ্গামাটিতে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে দুই বসতঘর বিধ্বস্ত
  • পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তজুমদ্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম