Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিক্ষা সফরে মর্মান্তিক দুর্ঘটনায় সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Bangla FMbyBangla FM
৭:২৩ am ২২, ফেব্রুয়ারী ২০২৫
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে শিক্ষা সফরের আয়োজন করা হয়। সকালে শিক্ষার্থীদের বহনকারী বাসটি সরিষাবাড়ী থেকে রওনা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসটি যখন সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছায়, তখন রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করলে পাশের কাঁঠাল গাছের সঙ্গে তার মাথা ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। তার মৃত্যুতে পরিবার, বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ ও চালককে আটক করে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাসসহ চালককে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ও শিক্ষার্থীদের অভিভাবকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে শিক্ষা সফরের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন, যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
  • তাড়াশে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
  • মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি
  • শ্রীমঙ্গলে বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ
  • নবম পে স্কেল ঘোষণা পিছিয়ে দিচ্ছে সরকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম