Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৯ pm ২৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা এলাকায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

জানা যায়, ২৮ এপ্রিল ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) অংশ নিতে গেলে কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ায় তাকে আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে তিনি বলেন, “পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় পরীক্ষাকেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tags: উজিরপুরকারাদণ্ডবরিশাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তজুমদ্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
  • ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির
  • মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান
  • গাইবান্ধায় জমি বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম