Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৬ বছর পর সম্প্রচারে চ্যানেল ওয়ান, নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৬ pm ২৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, প্রতিনিধি:

বেসরকারী টেলিভিশন চ্যানেল ওয়ান দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও সম্প্রচার কার্যক্রম শুরু করায় নীলফামারীতে বর্ণাঢ‌্য অনুষ্ঠান হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের ডাকবাংলো এলাকায় চ্যানেল ওয়ানের নীলফামারী অফিসের সামনে এ আয়োজন করা হয়। এসময় বক্তব‌্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

তারা বলেন, “সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। চ্যানেল ওয়ান তাদের কার্যক্রম শুরু করায় এ অঞ্চলের সংবাদ আরও সমৃদ্ধ হবে। সেইসাথে আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ সহযোগী। তাই দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

চ্যানেল ওয়ানে যোদদানের আগে মাই টিভি এবং এটিএন বাংলায় কর্মরত ছিলেন আবু সাইদ অপু।

তিনি বলেন, ‘২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য-বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে চ্যানেল ওয়ান যাত্রা শুরু করে। শুরু থেকেই দর্শকের চাহিদার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি গুরুত্ব দিয়েছিলো চ্যানেল ওয়ান। এছাড়াও সংবাদের দলনিরপেক্ষতা ও নৈতিক অবস্থান বজায় রাখার কারণেই চ্যানেল ওয়ান দ্রুত দর্শকপ্রিয়তা অর্জন করে। কিন্তু দুঃখের বিষয় সম্প্রচার শুরুর ৪ বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ হয়ে যায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর ২৭ এপ্রিলে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে নতুন আঙ্গিকে ফিরে আসে চ্যানেল ওয়ান।’আগের মতোই এবারও সংবাদে দলনিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার নীতি বজায় রাখবে প্রিয় প্রতিষ্টান। তাই আমরা সকলের সহযোগীতা কামনা করছি।’

আইটি ইঞ্জিনিয়ার মিঠুন দে’ র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, সিনিয়র সাংবাদিক আজিজুল হক বুলু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, জেলা পরিষদের সাবেক সদস্য সাইদুর রহমান অ্যাপোলোসহ অনেকে।

‍‍‍‌তারা চ্যানেল ওয়ানের সাফল্য কামনা করে এর উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেন। সেইসাথে প্রতিষ্ঠানটি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

Tags: নীলফামারীবর্ণাঢ্যবেসরকারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তজুমদ্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
  • ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির
  • মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান
  • গাইবান্ধায় জমি বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম