Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীলঙ্কার বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫১ pm ২৮, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে বড় পরিসরে মাদক উদ্ধারের ঘটনায় ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১১০ কেজি বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইটে কলম্বো পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় প্রতিজনের ব্যাগ থেকে গড়ে প্রায় ৫ কেজি করে গাঁজা উদ্ধার করা হয়, যা লাগেজের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন অংশে লুকানো ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা বিভিন্ন মঠের ছাত্র ছিলেন এবং একটি ৪ দিনের সফরে থাইল্যান্ড গিয়েছিলেন, যার খরচ একজন অজ্ঞাত ব্যক্তি বহন করেন।

এ ঘটনায় পরে কলম্বোর উপশহর থেকে আরও একজন ভিক্ষুকে গ্রেফতার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনিই পুরো সফর ও পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।

তদন্তে আরও জানা যায়, যাত্রীদের বলা হয়েছিল ব্যাগে থাকা জিনিসপত্র দানসামগ্রী এবং এগুলো নির্দিষ্ট স্থানে একটি ভ্যানের মাধ্যমে সংগ্রহ করা হবে।

পুলিশ বলছে, আটক ভিক্ষুরা মাদক বহনের বিষয়টি সম্পর্কে জানতেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে উদ্ধার হওয়া মাদক স্কুল সরঞ্জাম ও মিষ্টির প্যাকেটের ভেতরে লুকানো ছিল বলে জানানো হয়েছে।

Tags: গাঁজাবিমানবন্দরবিশেষ নিউজশ্রীলঙ্কা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুক্তিযুদ্ধকে জুলাই অভ্যুত্থানের সাথে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান
  • গাইবান্ধায় জমি বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
  • হরমুজ প্রণালিকে পারমাণবিক অস্ত্রের সঙ্গে তুলনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর
  • রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি গ্রেফতার
  • রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির নতুন যুগে বাংলাদেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম