জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি চোলাই (বাংলা) মদসহ সুনীল চন্দ্র কোচ নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশতৈল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল বিকেলে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে সুনীল চন্দ্র কোচের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১৫ কেজি বাংলা মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদক কেনাবেচা ও সংরক্ষণের অভিযোগে সুনীল চন্দ্র কোচকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদ তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা

