মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:
উজিরপুর মডেল থানার আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ২৭ এপ্রিল সোমবার দুপুর ২ টায় (প্রায় ৯ কোটি ৪৬ লাখ টাকা) ব্যয়ে নির্মিতব্য উজিরপুর মডেল থানার নতুন এ ভবনের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রকিবুল ইসলামের সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন,গনপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম, এবং রফিকুল ইসলাম সহ পুলিশের জেলা ও উপজেলা পর্যায়ের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। সন্ত্রাস,ও মাদক নির্মুলে আপনারা পুলিশকে সহযোগিতা করুন,শুধু পুলিশশের একার পক্ষে আইন শৃঙ্খলার উন্নয়ন করা সম্ভব নয়। এ ব্যাপারে সবার ঐক্যবদ্ধ সহোযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী নিজেদের মধ্য থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে, এবং অভিযানের অংশ হিসাবে ইতিমধ্যে পুলিশ সদস্যদের ডোপ টেষ্টের আওতায় আনা হয়েছে। কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে তবে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্হা নেওয়া হবে।

