নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার হাওরাঞ্চল উপজেলা খালিয়াজুরীর বিভিন্ন স্হানে বজ্রপাতে সোমবারে তিনজনের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলায় বজ্রপাতে এই মৃত্যু ঘটনা ঘটেছে বলে জানান খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন।
নিহতরা ব্যক্তিরা হলেন উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খাঁ পালান (৫০) সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষিশ্রমিক শুভ মণ্ডল (২৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)।
পুলিশ সূত্রে জানাগেছে,সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫)। ঐ দিন দুপুর বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মোনায়েম খাঁ পালান। অন্যদিকে দুপুর ১টার দিকে কৃষ্ণপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান শুভ মণ্ডল। তিনি কাজের জন্য সিরাজগঞ্জ থেকে নেত্রকোণার হাওরে এসেছিলেন।
খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন বলেন, একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হবে।

