Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জ শহর সৌন্দর্যবর্ধনে ফক্সটেল পাম গাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৩ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
মো:দিল, সিরাজগঞ্জ 
সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্যবর্ধনের জন্য ১শতাধিক ফক্সটেল পাম গাছ রোপণ করলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার। 
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের চান্দালী মোড় এলাকায় ফক্সটেল পাম গাছ রোপণ উদ্বোধন করেন, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।
সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্যবর্ধনের জন্য সারা শহরেই ফক্সটেল পাম গাছ রোপণ করা হবে।  ১শতাধিক ফক্সটেল পাম গাছ রোপণ করা হলো। পর্যায়ক্রমে সারা শহরেই ৫ শতাধিক পাম্প গাছ রোপণ করা হবে।
এ বিষয়ে সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষায় সিরাজগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এর নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্যবর্ধনের জন্য গাছ রোপণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান  সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি বাড়ীর আশেপাশে গাছের চারা রোপণ করা।
আজকের এই আয়োজন আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আজ রাস্তার মাঝখানে ফক্সটেল পাম গাছ রোপণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি।
ফক্সটেল পাম শুধু একটি শোভাময় গাছই নয়, এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং শহরের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সবুজ রাস্তা মানে শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা।
আমরা যদি আজ একটি গাছ লাগাই, ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী। তাই আসুন, আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করি এবং প্রতিটি জায়গায় সবুজের ছোঁয়া ছড়িয়ে দিই।
পরিশেষে, এই মহৎ উদ্যোগে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
Tags: সিরাজগঞ্জসৌন্দর্যবর্ধনহাজী আব্দুস সাত্তার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এক দিনের বৃষ্টিতেই ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তি
  • টাঙ্গাইল সদরে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৪ জন
  • এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স ২৭১ কোটি ডলার ছাড়াল
  • নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক; সিএনজি জব্দ
  • টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ শিক্ষার্থীকে নাজেহালের অভিযোগে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম