Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুয়েটে আইকিউএসি’র উদ্যোগে দিনব্যাপী ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৫ pm ২৭, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী ফায়ার সেফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপ-পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “অগ্নি-নিরাপত্তা কেবল একটি আনুষ্ঠানিক প্রশিক্ষণের বিষয় নয়; এটি আমাদের ˆ দৈনন্দিন সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রস্তুতির একটি অপরিহার্য অংশ।

একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ˆনৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব| এ ধরনের ফায়ার সেফটি প্রশিক্ষণ আমাদের শুধু তাত্ত্বিক জ্ঞান দেয় না, বরং জরুরি পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে হবে, সে বিষয়ে বাস্তব দক্ষতা অর্জনে সহায়তা করে|” তিনি আরও বলেন, “যেকোনো দুর্ঘটনা পূর্ব সতর্কতা ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব| তাই আমাদের প্রত্যেকের উচিত অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতন থাকা, নিরাপত্তা বিধি মেনে চলা এবং প্রয়োজনীয় অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহারে দক্ষ হওয়া।

ভাইস-চ্যান্সেলর উপস্থিত সকলকে প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করি, তাহলে একটি নিরাপদ, সচেতন ও দুর্ঘটনামুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব|” তিনি আইকিউএসি-কর্তৃক এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ.বি.এম. আওলাদ হোসেন বলেন, “বর্তমান সময়ে অগ্নি-নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি সচেতনতা ও দক্ষতা নির্ভর প্রক্রিয়া| একটি বিশ্ববিদ্যালয়ের মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকেও সমান গুরুত্ব দিতে হবে|” তিনি আরও বলেন, “আইকিউএসি সবসময়ই গুণগত মান উন্নয়নের অংশ হিসেবে সময়োপযোগী প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণ করে থাকে| আজকের এই ফায়ার সেফটি প্রশিক্ষণ তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তব দক্ষতা অর্জনে সহায়ক হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০ (চল্লিশ) জন শিক্ষক অংশগ্রহণ করেন| প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনার উপ-সহকারী পরিচালক মোঃ আবু বাকের জামান; ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ কউছার আলী; এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ নাজমুছ সাদাত।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ
  • নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল যুবক, মাইক জব্দ
  • যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিরাজগঞ্জ শহর সৌন্দর্যবর্ধনে ফক্সটেল পাম গাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম