মেয়েদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে তিনি বলেন, অতীতে বিএনপি সরকারের সময়ে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নারীদের উচ্চশিক্ষা সহজলভ্য করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে নারী শিক্ষার বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এ খাতে আরও বড় পরিবর্তন আনা হবে।
সমাবেশ শুরুর আগে তিনি শার্শায় উলশী খাল পুনঃখনন প্রকল্প, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির নতুন ভবনের উদ্বোধন করেন।

