Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট-মৌলভীবাজারে হামে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ২৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ, স্বাস্থ্য
A A
0

সত্যজিৎ দাস:

সিলেট বিভাগে হাম রোগের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে মৌলভীবাজার ও সিলেট জেলায় পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৩২ জন ও হবিগঞ্জে ৭ জন আক্রান্ত রয়েছেন, যাদের মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত।

চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সোমবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার ৮ মাস বয়সী তাহা এবং অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর এলাকার ১ বছর ৬ মাস বয়সী ওয়াজিহা আক্তার। তারা দুজনই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

একই সময়ে নতুন করে ৩৮ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি রয়েছেন। এছাড়া অন্যান্য হাসপাতালেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে বিভাগজুড়ে মোট ১৭২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বাধিক ৯৩ জন ভর্তি আছেন। মৌলভীবাজারসহ অন্যান্য জেলার হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২৬ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী; সংস্থাগুলোর সর্বশেষ তথ্যে বলা হয়েছে,দেশে হাম রোগের প্রাদুর্ভাব এখন “উচ্চ ঝুঁকিপূর্ণ” পর্যায়ে রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে,২০২৪-২০২৫ সালে নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন এবং পর্যাপ্ত টিকাদানের ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

Tags: মৌলভীবাজারসিলেটহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ
  • নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল যুবক, মাইক জব্দ
  • যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিরাজগঞ্জ শহর সৌন্দর্যবর্ধনে ফক্সটেল পাম গাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম