Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৩ pm ২৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুর উপজেলার পার্শ্ববর্তী চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলেদের বড়শিতে ৮ ফুট লম্বা একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর ঘাট এলাকায় কুমিরটি আটকা পড়ে।

বর্তমানে কুমিরটির মুখ বেঁধে একই এলাকার কাজীবাড়ি ঘাটে একটি বাঁশের সঙ্গে আটকেরাখা হয়েছে।
খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও পুলিশ প্রশাসন সেটি উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে সাগর নামের এক জেলে মাছ ধরার জন্য পদ্মা নদীতে ‘হাজারি বড়শি’ (অধিক সুতা ও বড়শিযুক্ত ফাঁদ) ফেলেন। সোমবার সকালে তিনি বড়শি তুলতে গিয়ে দেখেন, সেখানে একটি কুমির আটকা পড়ে আছে। পরে সাগর তার সহযোগী বিল্লাল, রবিউলসহ আরও পাঁচ জেলের সহায়তায় কুমিরটি ডাঙায় তুলে আনেন। এর মুখ শক্ত করে বেঁধে কাজীবাড়ি ঘাটে নিয়ে আসা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় বন বিভাগ ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়।

কুমির ধরার বিষয়ে জেলে সাগর বলেন, আমাদের বড়শিতে কুমিরটি আটকা পড়লে আমরা সেটির মুখ বেঁধে ঘাটে নিয়ে আসি। এরপর বন বিভাগকে খবর দিয়েছি, তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, চরভদ্রাসন এলাকায় পদ্মা নদীর বিভিন্ন অংশে একাধিক কুমির ভাসতে দেখা যাচ্ছিল। এমনকি সম্প্রতি জেলেদের জালে আরও একটি কুমির ধরা পড়লেও সেটিকে আটকে রাখা সম্ভব হয়নি। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। ভয়ে এলাকার লোকজন নদীতে গোসল করা, কাপড় ধোয়াসহ অন্যান্য দৈনন্দিন কাজ থেকে বিরত ছিলেন। ছেলেমেয়েদেরও নদীতে নামতে বারণ করা হচ্ছিল।

চরভদ্রাসনের স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা কয়েকদিন ধরেই খুব ভয়ে ছিলাম। নদীতে কুমির ভাসতে দেখায় ছেলেমেয়েদের একদমই নদীতে পাঠাতাম না। আজ এটি ধরা পড়ায় কিছুটা স্বস্তি পেলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি।

চরভদ্রাসনের পার্শ্ববর্তী উপজেলা সদরপুরের এক বাসিন্দা জানান, চরভদ্রাসন ও সদরপুর পাশাপাশি উপজেলা, দুটি উপজেলার মধ্যে দিয়েই বয়ে গেছে পদ্মা নদী৷ যেহেতু চরভদ্রাসনের পদ্মায় কুমিরের দেখা মিলেছে সেহেতু সদরপুরের পদ্মায়ও কুমির থাকতে পারে। আমরা সদরপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী মানুষ এখন কুমির আতঙ্কে রয়েছি।

এদিকে, সম্প্রতি জেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে কুমিরের বিচরণ লক্ষ্য করা গেলেও, জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সতর্ক করতে কোন কার্যকরী ভূমিকা নিতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। অনাকাঙিক্ষত দুর্ঘটনা এড়াতে এবং কমিরের আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Tags: কুমিরপদ্মা নদীপদ্মায় জেলেফরিদপুরের সদরপুরসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা
  • নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু
  • দিনাজপুরে সারের বাজারে অস্থিরতা, বেশি দামে কিনতে বাধ্য কৃষকরা
  • নবাগত ইউএনওর সঙ্গে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
  • দিনাজপুরে কালবৈশাখীতে ভুট্টা ক্ষেত লণ্ডভণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম