Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৬ pm ২৭, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট:

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী জয়ন্তী রায় বলেছেন, বাহাত্তরের সংবিধানকে বার বার ক্ষত বিক্ষত্ব করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টা হয়েছে।

তাই বৈষমাহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন অধরা রয়ে গেছে। যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধগ্রান্ড হয়। তাই বৈষম্যের অবসান ঘটাতে হলে কেঁদে বুক ভাসালে হবে না, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার বিকেলে নগরীর সারদা হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আদিবাসী, চা জনগোষ্ঠী, হরিজন, রবিদাস, সহ নৃতাত্বিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষন সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় বর ভোলা বলেন, বৈষমাহীন রাষ্ট্রের জন্য আইনের শাসন জরুরি হলেও দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মই, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ তাদের জানমালের উপর যে হামলা হয়েছে তার কোন বিচার হয়নি।

বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিশেষ অতিথি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন ঐক্য পরিষদের অন্দোলন সংগ্রামের ফলে সরতার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন প্রণয়ন করলেও এখনো অনেক ভুক্তভোগী মামলার রায় পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের সম্পত্তি ফিরে পাননি।

সভায় বক্তারা ৮ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন সংখ্যালগু সরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা সময়ের দাবী। দেসাথে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা না হলেও বৈষম্য দূর হবেনা। সেজন্য যোগ্যতার ভিত্তিতে চাকরি, স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের

প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে সংখ্যালঘু সহ আদিবাসী সম্প্রদায়ের নাগরিকরা পদে পদে নির্যাতন, নিপীড়ন সহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ দেশের চা শ্রমিকরা শত শত বছর থেকে এদেশে বসবাস করে দেশের উন্নয়নে অবদান রাখলেও ভূমির অধিকার সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত রয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রূপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব ও ঐক্য পরিষদ নেতা দিপক কুমার দাস।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, ঐক্য পরিষদ জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শাবিপ্রবির অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিয়েন দে যাদু খ্রিস্টান সম্প্রদায়ের ডিকন নিজুম সংমা, বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট কল্যাণ চৌধুরী, শিক্ষক উষা রানী দাস, খাসিয়া এসোসিয়েশনের সভাপতি বন্দাস পাংলা, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডড় বনদীপ লাল দাস, সিলেট বৌদ্ধ সমিতির সহ সভাপতি পলাশ বড়ুয়া, বিশিষ্ট আইনজীবী এডভোকেট প্রশান্ত কুমার পাল, স্থপতি বিশৃএস্থ কুমার দাস, ইসকন প্রতিনিধি বুদ্ধি গৌড় দাগ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সাংবাদিক উৎফল বড়ুয়া, পুজা পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, ব্রাহ্মণ পরিষদের সভাপতি অমৃত তাম চক্রবর্তী, কারাম জিউ আখড়ার সাধারণ সম্পাদক শ্যামল দে, মহালয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স্বপন চক্রবর্তী, অধ্যাপক বিজিত রন্দ্রন বৈদ্য, মানিক লাল দে, জিডি রুমু, হারাধন দেব প্রভাস, শৈলেন কর, নন্দন চন্দ্র পাল, শ্যামল কাপালি, রকি দেব, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিষ্ণু, নিখিল মালাকার, বিশ্বজিত দাস, মনমোহন দেবনাথ, উত্তম ঘোষ, স্বপন কুমার দাস, অপরেশ দাস অপু, সঞ্জয় পাল, অপন দাস রঞ্জিত রবি দাস প্রমুখ।

Tags: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মায়ের ওপর অভিমান করে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ওয়াশিংটন-তেহরান কূটনৈতিক স্নায়ুযুদ্ধ: টেবিলের পেছনের উত্তাপ ও মধ্যস্থতাকারীদের সংকট
  • অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ
  • শার্শার উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম