Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানের লামায় হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী

Bangla FMbyBangla FM
১১:০৬ pm ২৬, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে ১৮ জন শিক্ষার্থী ‘হিটস্ট্রোকে’ অসুস্থ হয়ে পড়েছে। রবিবার (২৬ এপ্রিল) ক্লাস চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। এর আগে তিন দিন আগেও একইভাবে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে শ্রেণিকক্ষে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুৎহীন, রুদ্ধদ্বার কক্ষে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা একে একে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকরা নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৭ম শ্রেণির শামীমা আক্তার, খুরশিদা আক্তার, মো. ইয়াছিন আরাফাত, আলিফা আক্তার, রুবাইয়া আবচার, জান্নাত আরা বেগম ও সামিয়া; ৮ম শ্রেণির শাহিদা বেগম ও তায়্যিবিন আক্তার; এবং ১০ম শ্রেণির ফাতেমা আক্তার ও শিক্ষা আক্তার রয়েছে। এছাড়াও সাদিয়া (১), জান্নাতুল মাওয়া, সাদিয়া (২), মিরতিস্থান ইবনে জিয়া, জুনাইদুল ইসলাম ও আবু সুফিয়ানসহ আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতিপূর্ণ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ে ৩৬৬ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক রয়েছেন। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বারবার অসুস্থ হয়ে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও বর্তমান আবহাওয়া বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tags: #হিটস্ট্রোকবান্দরবানের লামা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাহাড়ের কান্না মোছাতে সহায়তার হাত বাড়িয়ে পাশে ৪১ বিজিবি
  • সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
  • সদরপুরে সড়ক ভাঙনে বিপর্যস্ত জনজীবন
  • কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন, এলাকাবাসীর মাঝে আতঙ্ক
  • অর্থাভাবে ভর্তি হতে না পারা শিক্ষার্থীর পাশে ববি ছাত্রদল নেতা সাব্বির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম