সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ দল।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বোতলজাত ভোজ্য তেলে ওজনে কম দেওয়া, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৮,৪৩ ও ৪৮ ধারায় জরিমানা করা হয়।
অভিযানে রিয়াদ (কুলাউড়া) কে ৫ হাজার টাকা, নাসিরুদ্দিন ফল দোকানের মালিক নাসিরুদ্দিনকে ৩ হাজার টাকা এবং কাজী এন্টারপ্রাইজের মালিক কাজী মো. খালেদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়,ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

