Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে যুবক কে কুপিয়ে বিচ্ছিন্ন করছে প্রতিপক্ষরা

Bangla FM OnlinebyBangla FM Online
৯:২৪ pm ২৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা

ফরিদপুরের চরভদ্রাসনে পূর্ব শত্রুতার জেরে হায়দার মুন্সি (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তার ছোট ভাই সুজন মুন্সি (২৬) আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা সদরের ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই ওই এলাকার মৃত ধলা মুন্সির ছেলে। পরিবারের অভিযোগ, একই গ্রামের কালাম মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বের একটি মামলায় সাক্ষ্য না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

এসময় হায়দার মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ছোট ভাই সুজন তাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ট্রমা বিভাগের চিকিৎসক ডা. মো. রশিদ জানান, হায়দার মুন্সির অবস্থা সংকটাপন্ন। তার দুটি হাত ও একটি পায়ে গুরুতর জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে পরীক্ষায় নকলের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক প্রত্যাহার
  • জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নরসিংদীর রোমান মিয়া
  • আক্কেলপুরে পুলিশকে মারধর ও বদলির হুমকি: বাবা-ছেলে গ্রেপ্তার
  • আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত যশোর
  • সিরাজগঞ্জে বজ্রপাতে দুই জন নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম