Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষ্ণচূড়ার রক্তিম লালে প্রকৃতি সেজেছে অপরূপে

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৬ pm ২৬, এপ্রিল ২০২৬
in ফিচার
A A
0

কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের ষড়ঋতুর বাংলাদেশ। এখানে রয়েছে  বারো মাসে ছয়টি ঋতু। প্রতি দুই মাস অন্তর ঋতু পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের  মধ্য দিয়ে প্রকৃতিতে চলতে থাকে  রূপের পালাবদল। প্রকৃতিতে এখন চলছে গ্রীষ্ম কাল। আর এই  গ্রীষ্মকালে কাঠফাঁটা রোদে কৃষ্ণচূড়ার আবীর নিয়ে প্রকৃতি সেজে উঠেছে  যেন বর্ণিল রুপে। দেখলেই মনে হয় প্রকৃতিতে কৃষ্ণচূড়ার রঙে আগুন জ¦লছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন স্থানে পথে প্রান্তরে ফুটেছে কৃষ্ণচূড়া। দূর থেকে দেখলে মনে হয়, গ্রীষ্মের রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়ে ফুটেছে সবুজ চিকন পাতার মাঝে এই রক্তিম পুষ্পরাজি, যেন আগুন জ্বলছে।

 

যে দিকে চোখ যায় সবুজের মাঝে শুধু লাল রঙের মূর্ছনা, প্রকৃতির এই সৌন্দর্য চোখে পড়ছে।  চোখ ধাঁধানো কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য যেন হার মানায় ঋতুরাজকেও। ঋতুচক্রের আবর্তনে কৃষ্ণচূড়া তার মোহনীয় সৌন্দর্য নিয়ে আবারো হাজির হয়েছে ংপ্রকৃতির মাঝে। সেইসাথে কৃষ্ণচূড়ার লাল আবীর গ্রীষ্মকে দিয়েছে এক অন্য মাত্রা।
উপজেলা উপসহকারী কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমান জানায়, কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এ গাছ পত্রপল্লব এবং আগুনলাল ফুলের জন্য বিখ্যাত। সৌন্দর্যবর্ধক গুণ ছাড়াও এ গাছ ছায়া দিতে বিশেষ উপযুক্ত। উচ্চতায় সর্বোচ্চ ১২ মিটার হলেও শাখা-পল্লবে চারদিকে ছড়িয়ে পড়ে। কৃষ্ণচূড়ার ফুলগুলো বড় ৭/৮টি পাপড়িযুক্ত গাঢ় রক্তিম লাল হয়। ফুলের ভেতরের অংশ হালকা হলুদ ও রক্তিম হয়ে থাকে। পাপড়িগুলো প্রায় আট সেন্টিমিটারের মত লম্বা হতে পারে। এর প্রতিটি পাতা ৩০-৫০ সেন্টিমিটার লম্বা এবং ২০-৪০ টি উপপত্র বিশিষ্ট। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষ্ণচূড়া ফুল ফোটে এপ্রিল থেকে জুন পর্যন্ত।  কুঁড়ি আসার কিছুদিনের মধ্যে পুরো গাছ ভরে যায় ফুলে ফুলে। তবে কৃষ্ণচূড়া গাছ খুব একটা বড় হয় না। এর ডালপালা পাইকোর গাছের মতো অনেক জায়গা পর্যন্ত  বিস্তৃত থাকে।
সরেজমিন দেখা গেছে, পৌর শহরের তারাগন, উপজেলা চত্বর, বাইপাস রেলওয়ে স্কুল সংলগ্ন স্থানে, উপজেলার আজমপুরসহ অনেক জায়গায়  রাস্তার দুই ধারে কৃষ্ণচূড়া শোভা পাচ্ছে।

 

পৌর শহরের তারাগন এলাকার মো: মহসিন মিয়া বলেন, তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থাকা কৃষ্ণচুড়া গাছটি অনেক পুরনো। গাছটিতে দেখার মতো ফুল ফুটেছে। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। পথচারীসহ নানা শ্রেণি পেশার লোকজন কৃষ্ণচুড়া ফুলের ছবি তুলছেন।
মোগড়া এলাকার মো: বাছির মিয়া বলেন, স্কুল মাঠে বিশাল আকারের কৃষ্ণচুরা গাছটিতে ফুল আসায় ছোট বড় সকলের নজর কাড়ছে। তাছাড়া শ্রমিকরা কাজের ফাঁকে ফাঁকে গাছের নিচে এসে বসে থাকছেন। প্রচন্ড গরমে অনেকে গাছের ছায়ায় বসে লোকজন গল্প গুজব করে।  গত কয়েক বছর ধরে এই গাছটিতে ভালো ফুল আসছে। যা দেখে খুবই ভালো লাগে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এক মাসেই বদলের ছাপ: বরিশাল নগর উন্নয়নে প্রশাসকের গতিশীলতা
  • শ্রীমঙ্গল বিজিবির জোরদার অভিযানে অবৈধ মালামাল জব্দ
  • চরভদ্রাসনে যুবক কে কুপিয়ে বিচ্ছিন্ন করছে প্রতিপক্ষরা
  • ডোমারে ৪ মানবাধিকার কর্মী আটক, মুচলেকায় দিয়ে মুক্তি
  • যশোরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম