Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ২৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও সহযোগীদের হামলায় দুই ভাইসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ২৩শে এপ্রিল সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাপাসিয়া ইউনিয়নের দর্শ্যূনারায়ণপুর এলাকার ‘সোয়া এগ্রো লিমিটেড’-এর সামনে একটি দোকানে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—দর্শ্যূনারায়ণপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কামাল হোসেন (৫৫) ও মনির হোসেন (৪০)। হামলায় বাধা দিতে গিয়ে আহত হন কামাল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৫)। বর্তমানে আহতরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে প্রায় ৪০টি সেলাই দিতে হয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, বড় ভাই জামাল হোসেনের (৫৮) সাথে ছোট ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ঘটনার দিন সন্ধ্যায় জামাল হোসেন বহিরাগত লোক ভাড়া করে নিয়ে এসে নিজ দোকানে অবস্থানরত কামাল ও মনিরের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে আরও জানা যায়, স্থানীয় বিএনপি নেতা নুরুউদ্দিন (৪৫), জামাল হোসেনের দুই ছেলে ইলিয়াস হোসেন ও জাহিদুল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলায় অংশ নেয়।

হামলাকারীরা দোকান ভাঙচুর করে এবং উপস্থিত সবাইকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নুরুদ্দিন মুঠোফোনে জানান, “আমি মারামারির খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছি।

এলাকার বিক্ষুব্ধ জনগণ তাদের পিটিয়েছে, আমি এই ঘটনার সাথে জড়িত নই।” অন্যদিকে, স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কৃষ্ণচূড়ার রক্তিম লালে প্রকৃতি সেজেছে অপরূপে
  • এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের বিল সংসদে পাস
  • পাইকগাছায় ৮ শিক্ষকের কাঁধে চলছে স্কুল
  • রামগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা:
  • কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম