Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তাপদাহে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সময়সূচি পরিবর্তনের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৬ pm ২৬, এপ্রিল ২০২৬
in Semi Lead News, শিক্ষা
A A
0

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করে সময়সূচি পুনঃনির্ধারণ এবং শনিবার ক্লাস বন্ধ রাখার জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বৈষম্য নিরসন ফোরাম। স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত ও শ্রেণিকক্ষে অবস্থানের সময় চরম ভোগান্তির মুখে পড়ছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শ্রেণিকক্ষে অতিরিক্ত গরম পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠছে।

স্মারকলিপিতে বলা হয়, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ক্লাসে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

সংগঠনটি প্রস্তাব করেছে, প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির ক্লাস সকাল ৭:৩০ মিনিটে শুরু করে ৯:৩০ মিনিটে শেষ করা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস দুপুর ১২টার মধ্যে শেষ করা হলে তাপজনিত ভোগান্তি কমবে।

এছাড়া শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত বাতিলেরও দাবি জানানো হয় স্মারকলিপিতে। তাদের মতে, শনিবার ক্লাস চালু থাকলেও উপস্থিতি কম থাকায় শিখন ঘাটতি পূরণের উদ্দেশ্য সফল হচ্ছে না।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মো. সিদ্দিকুর রহমান, মো. সামছুদ্দিন বাবুল (সদস্য সচিব), সুবল চন্দ্র পাল (যুগ্ম সদস্য সচিব), মো. আব্দুল কাদের (সাংগঠনিক সচিব)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনটি বলছে, দ্রুত সময়সূচি পরিবর্তন না করা হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে এবং শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

Tags: তাপদাহপ্রাথমিক শিক্ষাবাংলাদেশ শিক্ষা ব্যবস্থাশিক্ষা মন্ত্রণালয়স্কুল সময়সূচি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ৮ শিক্ষকের কাঁধে চলছে স্কুল
  • রামগঞ্জে মাটি কাটাকে কেন্দ্র করে নৃশংস হামলা:
  • কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ: ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দুই ভাই ও নারীকে কুপিয়ে জখম
  • সিরাজগঞ্জে হামে আক্রান্ত ২৫২, হাসপাতালে ভর্তি ৫৪
  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম