Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে: এমপি কয়ছর আহমদ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৪ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, সরকার কৃষকদের তেল পাওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেওয়া হচ্ছে। কিছু কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে।
কিন্তু প্রকৃতপক্ষে সবাই তেল পাচ্ছেন। এবছর শুরু থেকেই কৃষকরা একটা আতংকের মধ্যে ছিলেন। আলহামদুলিল্লাহ এখন সবাই আতংক মুক্ত আছেন। স্বল্প কয়েকদিনের মধ্যে ধান কাটা শেষ হবে। এরপর আমরা শোকরানা মাহফিল করবো।’
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কৃষি বিষয়ে সরকারের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘আজকের পরিদর্শনস্থলে কৃষি নিয়ে যে গবেষণা হচ্ছে এটিই একটি বড় পরিকল্পনা। এখানে একসাথে ৫১ রকমের ধান নিয়ে গবেষণা হচ্ছে। কোন ফসল দ্রুত গতিতে হবে, এক ফসলি জমিকে কিভাবে বছরে দুই ফসলী, তিন ফসলী হিসেবে ব্যবহার করা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছিলেন আমাদের জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমান বাড়ছে না। তাই আমরা একই জমিতে কিভাবে একাধিকবার ফসল রোপন করা যায় সেটি নিয়ে সরকারী পৃষ্ঠপোষকতায় গবেষণা হচ্ছে। সরকার এটিকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এটি আমাদের সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কমিটমেন্ট।’
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন প্রমূখ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • “মেধাই তোমার তদবির” বিজয়নগরে শিক্ষার্থীদের উদ্দেশে এমপি শ্যামল
  • সন্তু লারমার নাতনীর রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
  • চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদ, সম্পাদক জহির নির্বাচিত
  • পরিবেশবান্ধব হাইব্রিড ড্রায়ার, কৃষিপণ্যে অপচয় কমানোর নতুন পথ
  • রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারী মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম