Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে পল্লী চিকিৎসকের চেম্বারে দেহব্যবসা: চিকিৎসক দম্পতিসহ গ্রেফতার ৪

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০১ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে দেহব্যবসা পরিচালনার অভিযোগে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন (৫০), তার স্ত্রী যমুনা বেগম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) এবং তসলিমা খাতুন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাতে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী যমুনা বেগমকেও সহযোগিতার অভিযোগে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আনোয়ার হোসেন তার বসতবাড়িতে নিয়মিতভাবে বহিরাগত নারী-পুরুষদের কক্ষ ভাড়া দিয়ে অসামাজিক কর্মকাণ্ডে সহায়তা করতেন, যার ফলে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জনশৃঙ্খলা ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • “মেধাই তোমার তদবির” বিজয়নগরে শিক্ষার্থীদের উদ্দেশে এমপি শ্যামল
  • সন্তু লারমার নাতনীর রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন
  • চাম্বি মফিজ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোরশেদ, সম্পাদক জহির নির্বাচিত
  • পরিবেশবান্ধব হাইব্রিড ড্রায়ার, কৃষিপণ্যে অপচয় কমানোর নতুন পথ
  • রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারী মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম