Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৩ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার যুবক মুরাদ শেখ (৩৭) নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।

নিহত মুরাদের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন মুঠোফোনে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দাম্মামের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার ছোট ভাই মুরাদ মারা যান। তার মরদেহ বর্তমানে জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, “মরদেহ দ্রুত দেশে আনতে বাংলাদেশ ও সৌদি সরকার, প্রবাসী বাংলাদেশী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়ভাবে জানা গেছে, বাংলাদেশে মুরাদের পরিবারে রয়েছেন তার বৃদ্ধা মা, স্ত্রী, দুই শিশুকন্যা এবং মাত্র ১০ মাস বয়সী এক পুত্রসন্তান। এই আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টির ওপর খোঁজখবর রাখছি। নিহত মুরাদের মরদেহ দ্রুত দেশে আনাসহ যেকোনো বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা সচেষ্ট রয়েছি।

Tags: বাংলাদেশসড়ক দুর্ঘটনাসৌদি আরব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পরিবেশবান্ধব হাইব্রিড ড্রায়ার, কৃষিপণ্যে অপচয় কমানোর নতুন পথ
  • রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে কারবারী মতবিনিময় সভা
  • সাভারের শাহীবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লায়ন খোরশেদ
  • ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভিটামিন ডি, বলছে গবেষণা
  • শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম